SrizonX-এর শিটে কী আছে?

শিটটি সহজে ব্যবহারের জন্য দুটি ট্যাবে সাজানো হয়েছে:

  • কোড তালিকা: ক্রমিক নম্বরসহ ১,০৪৪+ টি রেফারেল কোড ও ব্যবহারের স্ট্যাটাস।

  • তথ্য: কোড ব্যবহারের নির্দেশনা, সংগ্রহের উৎস এবং প্রয়োজনীয় শর্ত ও দায় বিবৃতি।

কোনো কোড ব্যবহারের পর স্ট্যাটাস কলামে ✓ দিলে উপরের হিসাব স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। এতে নিজের ব্যবহৃত কোডগুলো সহজে আলাদা করে রাখতে পারবেন।

ফ্রি এক্সেল শিট খুলুন

SrizonX-এর নুসুক রেফারেল কোডের শিট দেখতে এখানে ক্লিক করুন

লিংকটি Google Sheets-এ দেখা যায়; মূল ফাইলটি Excel (.xlsx) ফরম্যাটে রয়েছে। নিজের ব্যবহারের হিসাব রাখতে একটি কপি সংরক্ষণ করে ব্যবহার করুন।

যেভাবে কোড ব্যবহার করবেন

১. শিটের কোড তালিকা ট্যাব খুলুন।
২. তালিকা থেকে একটি রেফারেল কোড কপি করুন।
৩. নুসুক অ্যাপের প্রযোজ্য রেফারেল অপশনে কোডটি ব্যবহার করুন।
৪. বড় ও ছোট হাতের অক্ষর অপরিবর্তিত রাখুন।

কোনো কোড কাজ না করলে অন্য কোড চেষ্টা করতে পারেন। রেফারেল সুবিধা, যোগ্যতা ও পুরস্কারের বর্তমান শর্ত নুসুক অ্যাপেই যাচাই করুন।

কোড গুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে?

কোডগুলো ০২ নভেম্বর ২০২৬ তারিখে নুসুকের অফিসিয়াল ফেসবুক পেইজের ছয়টি পোস্টের পাবলিক কমেন্ট ও রিপ্লাই থেকে সংগ্রহ করা হয়েছে। ডুপ্লিকেট বাদ দিয়ে তালিকায় মোট ১,০৪৪+ টি ইউনিক কোড রাখা হয়েছে।

ইউনিক কোড মানেই যাচাইকৃত বা বর্তমানে কার্যকর কোড নয়। প্রতিটি কোডের কার্যকারিতা এবং ব্যবহারের সুযোগ নুসুকের নিয়ম ও সংশ্লিষ্ট ক্যাম্পেইনের অবস্থার ওপর নির্ভর করে।

SrizonX-এর সঙ্গে যুক্ত থাকুন

SrizonX-এর নতুন পোস্ট ও ভবিষ্যৎ আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ ফলো করুন। এই সংগ্রহটি কাজে লাগলে পোস্টটি শেয়ার করে অন্যদেরও জানাতে পারেন।

ফেসবুক পেইজ: https://www.facebook.com/srizonxstudio

দায় বিবৃতি: SrizonX নুসুক বা সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত নয়। এই তালিকা তথ্যের সুবিধার্থে শেয়ার করা হয়েছে। কোনো কোডের বৈধতা, রেফারেল সুবিধা বা ওমরাহসহ কোনো পুরস্কার পাওয়ার নিশ্চয়তা দেওয়া হচ্ছে না।